নিজস্ব প্রতিনিধিঃ
ইরানে ইসরাইল ও আমেরিকার যৌথ হানা। এর প্রতিবাদে সোমবার কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী , প্রদেশ ত্রিপুরা মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ নেতা কর্মীরা। এই বিক্ষোভ সভায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র জানান এই হামলার গতি প্রকৃতি সম্পর্কে ইতিমধ্যেই রবিবার প্রদেশ কংগ্রেসের তরফে তুলে ধরা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র বলেন ইরানের অবৈধ পারমাণবিক সামরিক ক্ষেত্র নাকি এই হামলায় গুরিয়ে দেওয়া তাদের লক্ষ্য বস্তু ছিল। তিনি এদিন প্রশ্ন তুলেন তবে কেন ছোট ছোট বালিকাদের স্কুল এতে গুরিয়ে দেওয়া হল যেখান থেকে এখনো পর্যন্ত আড়াই শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হামলা মানবিকতার উপর হামলা । এর কঠোর ভাবে নিন্দা জানানো হয় এদিন।
akb tv news
02.03.2026

