আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশালগড়ের গুলিকান্ড নিয়ে বিধানসভা অধিবেশনে জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অতি সম্প্রতি সংঘটিত বিশালগড়ের গুলিকান্ড নিয়ে সোমবার বিধানসভা অধিবেশনে অধ্যক্ষকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিধায়কের প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বিশালগড়ে সংঘটিত গুলিকান্ড নিয়ে আমি রবিবার সন্ধ্যায় আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি। এটি একটি গুরুতর ইস্যু।গত ২০ মার্চ রাতে বিশালগড় মহকুমার নেতাজি নগরস্থিত অনুপ কুমার সাহার বাড়িতে এসে কিছু দুষ্কৃতিকারি ভয় দেখিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করে। পরবর্তী সময়ে বাড়িতে কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। এই ঘটনাটি বিশালগড় থানায় নথিভুক্ত করা হয়। ঘটনার সময় অনুপ কুমার সাহার স্ত্রী তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু  করে। ঘটনার পর জেলা পুলিশ সুপার থেকে শুরু করে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা অনুপ  কুমার সাহার বাড়িতে এসে সবকিছু ক্ষতিয়ে দেখেন।পুরো ঘটনার তদন্তের জন্য সিপাহিজলার এডিশন্যাল এস পি নেতৃত্ব একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।   

     







    akb tv news 

    23.03.2026


    3/related/default