নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন চৈত্র মেলা। এই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে আগরতলা পুর
নিগমের সামনে চৈত্রের ব্যবসায়ীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবছর চৈত্র মেলা
রাজধানীর চিলড্রেনস পার্কে করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। মেলায় পুর নিগমের
তরফ থেকে ব্যবসায়ীদের সুবিধার স্বার্থে আচ্ছাদনের ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি
সুষ্ঠু পরিবেশ এবং সমস্ত ব্যবস্থাপনা করা হবে বলে তিনি জানান। তিনি ব্যবসায়ীদের কাছে
আহ্বান রাখেন মেলায় ৪০০ থেকে ৫০০ জনের মত ব্যবসায়ীদের ব্যবসা করার ব্যবস্থাপনা করা
হয়েছে। তাই সবাই যেন সুষ্ঠু পরিবেশে ব্যবসা করেন এবং কোন রকম যাতে উশৃঙ্খলাতার পরিবেশ
তৈরি না হয়।
akb tv news
24.03.2026

