আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি সহ আটক এক।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    আবারো আগরতলা রেল স্টেশনে জি আর পি এস থানার পুলিশের হাতে পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি সহ আটক হল এক ব্যক্তি। জানা গেছে, অন্যান্য দিনের মত মঙ্গলবার সকালে আগরতলা জি আর পি এস থানার পুলিশ রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময়  সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং  দুটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে জিআরপিএস থানায়  নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার নাম সুব্রত দত্ত বাড়ি মধুপুর থানা এলাকায়। সে পিস্তলটি নিয়ে বিহার থেকে রেলে আগরতলায় এসেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আগরতলা জি আর পি এস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি জিআরপিএস এর উচ্চপদস্থ আধিকারিকদের জানায়। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। খবর বিএফ টিম ঘটনাস্থলের ছুটে এসে তদন্ত শুরু করে। জিয়ার পি এস থানার ওসি জানিয়েছেন ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে।

     









    akb tv news 

    24.03.2026


    • নবীনতর

      পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি সহ আটক এক।।AKB TV News

    3/related/default