নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৯ই এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই
নির্বাচনকে সামনে রেখে সোমবার নজরকাড়া মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র
জমা দিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী।
এদিন একটি মিছিলের মাধ্যমে ধর্মনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী
রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক কার্যালয়ে যান। এরপর সেখান থেকে তিনি দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে রিটার্নিং
অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে
মনোনয়নপত্র জমা দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য
সহ স্থানীয় দলীয় নেতৃত্বরা।মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।
akb tv news
23.03.2026

