আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করল ‘সিলভার এক্সপ্রেশনস’ – রূপোর গয়নায় নতুন অভিব্যক্তি !

    আরশি কথা

    আরশিকথা ডেস্কঃ


    শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, ত্রিপুরার ঐতিহ্যবাহী গয়নার প্রতিষ্ঠান, যারা ‘আদি-কৃতী ’ এবং ‘গ্লিটেরিয়া’-র মতো সোনার ও হীরের ডিজাইনার সংগ্রহের জন্য সুপরিচিত, এবার প্রথমবারের মতো তাদের এক্সক্লুসিভ রূপোর গয়নার সংগ্রহ “সিলভার এক্সপ্রেশনস” উপস্থাপন করল। সোমবার, ৯ মার্চ এই বিশেষ সংগ্রহের উদ্বোধন হলো।

    নতুন সিলভার এক্সপ্রেশনস সংগ্রহটি রূপোর গয়নাকে ব্যক্তিগত অনুভূতি ও ভাবনার এক অনন্য প্রকাশ হিসেবে তুলে ধরে। এই সংগ্রহের নকশাগুলিতে আধুনিকতা, সৌন্দর্য ও রূপোর চিরন্তন পবিত্রতার সমন্বয় ঘটেছে, যা পরিধানকারীর ব্যক্তিত্বকে নতুনভাবে প্রকাশ করে।

    এই সংগ্রহে রয়েছে এমন সব গয়না যা একদিকে স্টাইল স্টেটমেন্ট, অন্যদিকে স্বতন্ত্র পরিচয়ের প্রতীক। বিশুদ্ধ রূপোর শুভত্ব বজায় রেখে এই গয়নাগুলি মূল্যে সাশ্রয়ী অথচ মানে উন্নত।

    উদ্বোধন উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ঘোষণা করেছে ৯ মার্চ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত ৬ দিনের বিশেষ আমন্ত্রণমূলক অফার, যার মধ্যে রয়েছে—


    #‘সিলভার এক্সপ্রেশন্স’ গয়না কেনায় এমআরপি-এর উপর ১০% ছাড়


    #প্রতিটি ‘সিলভার এক্সপ্রেশন্স’ গয়না কেনার সঙ্গে নিশ্চিত উপহার


    উদ্বোধনী অনুষ্ঠানে আকর্ষনীয় ভাবে গয়না দেখানোর মাধ্যমে সংগ্রহটি উপস্থাপন করা হয়। এতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের যুব মুখ মিঠুন দেববর্মা, রোজলিনা ত্রিপুরা এবং শ্রেষ্ঠা দেব  ‘সিলভার এক্সপ্রেশন্স’ গয়না পরে উপস্থিত থেকে সংগ্রহটির সৌন্দর্য তুলে ধরেন।

    অনুষ্ঠানের শেষপর্বে আগরতলার ফ্ল্যাগশিপ শোরুমে ‘সিলভার এক্সপ্রেশন্স’-এর বিশেষ জোন উদ্বোধন করা হয়।

    এই উপলক্ষে মিস্টার ওয়ার্ল্ড মিঠুন দেববর্মা বলেন, “সিলভার এক্সপ্রেশন্স উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মন ও হৃদয়ের অনুভূতিকে গয়নার মাধ্যমে প্রকাশ করার এই অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে এই নতুন উদ্যোগের জন্য অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “গ্রাহকরাই আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু। বাজারের চাহিদা ও মানুষের পছন্দকে মাথায় রেখেই আমাদের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়। ‘সিলভার এক্সপ্রেশন্স’ এমন একটি সংগ্রহ, যা মানুষকে রূপোর গয়নাকে নতুনভাবে ভাবতে ও দেখতে অনুপ্রাণিত করবে।”

    সংস্থার অন্য ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “এই সংগ্রহটি বিশেষ আমন্ত্রণমূলক অফারের মাধ্যমে শুরু করা হয়েছে, যা আমাদের উৎকর্ষের ধারাবাহিক প্রচেষ্টা এবং গ্রাহকদের আরও বেশি মূল্য দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন।”

    ‘সিলভার এক্সপ্রেশন্স’ লঞ্চ অফার চলবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরার আগরতলা, উদয়পুর ও ধর্মনগর এবং কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসাত শোরুমে ৯ মার্চ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত।

    গ্রাহকদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই নতুন সংগ্রহ দেখার জন্য এবং হৃদয়ের মতো করে কথা বলে এমন রূপোর গয়না খুঁজে নেওয়ার জন্য।


    আরশিকথা

    ১০ই মার্চ ২০২৬


     

    3/related/default