নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার বেহাল দশা
নিয়ে সরব হল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা
প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একাধিক দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দ্বিবার্ষিক
সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দুর্গা
বর্ধনকে সভানেত্রী, শুভঙ্কর রায়কে সাধারণ সম্পাদক এবং শুভাশীষ ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ
করে মোট ১৪ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব অভিযোগ
করেন, ২০২১ সালে রাজ্য সরকার ICT কম্পিউটার এডুকেশন প্রকল্প চালু করলেও পাঁচ বছর পরও
তার উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়েনি। তারা জানান, তৃতীয় পক্ষের মাধ্যমে এই প্রকল্প
পরিচালনার পরিবর্তে সরাসরি রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যবহার
করে কম্পিউটার শিক্ষার মান উন্নয়ন করা জরুরি বলে তারা জানান।
akb tv news
27.03.2026

