আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৮০ শতাংশের উপর ভোট ll জনগণকে ধন্যবাদ জানালেন প্রদ্যুৎ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার সন্ধ্যায় তিপ্রা মথা দলের সুপ্রিমো এম ডি সি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা পার্টির তরফে টি টি এ ডি সি নির্বাচনে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের ধন্যবাদ জানান। তিনি এদিন বলেন যতদূর জানা গেছে ভোটের পারসেন্টেজ ৮০ শতাংশ হয়েছে যা বিকেল ৩ তা পর্যন্ত ৭৮ শতাংশের ও বেশি রেকর্ড করা হয়। তার অনুমান এই নির্বাচনে ভোটের হার ৯০ শতাংশেও পৌছুতে পারে। তা প্রমান করছে যে ত্রিপুরাতে জনগণ তাদের সাংবিধানিক অধিকারের উপর বিশ্বাস রাখে। তিনি বলেন এটা প্রমান করে ত্রিপুরার জনগণ দেশে রাজনৈতিক ভাবে অনেক সচেতন। জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার প্রয়োগ করতে খুবই সচেতন। পুরো উত্তর পূর্বের মধ্যে যদি সবচেয়ে বেশি ভোটিং হয়ে থাকে তবে তা ত্রিপুরায় হয়ে থাকে। এদিন তিনি জানান তিনি প্রতিটি সময় পুলিশ প্রশাসন , রাজ্য নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রেখেছেন যারা প্রতিনিয়ত তাকে সাহায্য করেছেন। এদিন তিনি প্রত্যেককে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 









    akb tv news 

    12.04.2026

    3/related/default