নিজস্ব প্রতিনিধি,
সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবস l প্রতিষ্ঠা দিবসে ভোটমুখী পশ্চিম বাংলাকে নিশানা করলেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি l কড়া সুরে তিনি জানালেন, পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর। এখানে হিংসাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। নাম না করেই সেই রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক হিংসার শিকার হয়ে বাংলায় বিজেপির বহু কর্মী শহিদ হয়েছেন। এদিনের ভাষণে তাঁদের উদ্দেশে শ্রদ্ধাও জানান প্রধানমন্ত্রী।বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কংগ্রেস জমানার অপশাসনের দিকে আঙুল তুলে বিজেপির উত্থান ও ক্রমশ গোটা দেশে গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধির সাফল্য তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গেই মোদির মুখে উঠে আসে বাংলা ও কেরল প্রসঙ্গ। ভোটমুখী এই দুই রাজ্যে ‘অপশাসন’ ও ‘রাজনৈতিক হিংসা’র অভিযোগ তুলে নরেন্দ্র মোদি বলেন, “বাংলা ও কেরল রাজনৈতিক হিংসার আঁতুড়ঘর হয়ে উঠেছে। হিংসাকে এখানে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। আমাদের কর্মীদের উপর ভয়াবহ হিংসা চালানো হলেও আমরা থামিনি, ভয় পাইনি বলে তিনি জানান।
akb tv news
06.04.2026

