নিজস্ব প্রতিনিধি,
কৈলাসহর পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন কৈলাসহর ৫৩ বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান তিনি। ২০২০-২১ সালে অর্থ বৎসরে কৈলাসহর বাজারের সবজী ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেড নির্মাণ করার সিদ্ধান্ত নেয় পুর পরিষদ। তৎকালীন সময়ে সবজি ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএডিপি ফান্ডের টাকায় তার প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজও শেষ হয় কিছু দিন আগে। এর মধ্যে কাজ শেষ হয়ে যখন উদ্বোধনের অপেক্ষায় ঠিক তখন পুর পরিষদের মৌখিক নির্দেশে ভেঙে নিয়ে যায় কিছু যুবক। জনগণের ট্যাক্সের টাকার এধরনের অপব্যবহারে এবার সরব হয়েছেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। তিনি জানান পুর কর্তৃপক্ষ কয়েকদিনের মধ্যে যদি গোটা বিষয় নিয়ে থানায় মামলা না করে তবে জনস্বার্থে তিনি মামলা করবেন।
akb tv news
06.04.2026

