নিজস্ব প্রতিনিধি,
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোন নাম নেই। এরফলে বাড়ছে জ্বালানি সঙ্কট। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের সঙ্কট তীব্র হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রের তরফে পর্যাপ্ত জোগানের ব্যবস্থা করা হলেও কালোবাজারি এবং অবৈধভাবে সিলিন্ডার মজুত করার কারণে অনেককেই দ্বিগুণ, তিনগুণ দাম দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবার থেকে আর গো়ডাউন থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। যদি কেউ গোডাউন থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।দিল্লির অয়েল মার্কেটিং কোম্পানিগুলি সমস্ত ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে যে এবার থেকে স্টোরেজ পয়েন্ট থেকে কোনও ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা বেআইনি। যাতে করে অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং ব্ল্যাক মার্কেটিং না হয় l
akb tv news
06.04.2026

