আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জ্বালানি সংকট পরিস্থিতিতে আশার আলো দেখছে নয়াদিল্লিll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালিন পরিস্থিতিতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজ ইতিমধ্যেই ভারতের বন্দরগুলিতে পৌঁছেছে। সম্প্রতি, ভারতের দিকে রওনা দিয়েছে আরও তিনটি জাহাজ। তবে, তা অন্য রুট দিয়ে ভারতে আসছে বলে জানা গেছে। জ্বালানি সংকট পরিস্থিতিতে এবার আশার আলো দেখছে নয়াদিল্লি l বর্তমান পরিস্থিতিতে হরমুজ় প্রণালী দিয়ে ভারতের অভিমুখে জাহাজের আনা-গোনা বাড়ছে। ইতিমধ্যে ৮টি জাহাজ হরমুজ় প্রণালী পারাপার করেছে। এর মধ্যে আবার বেশ কয়েকটি তেলবাহী জাহাজ ইতিমধ্যেই ভারতের বন্দরগুলিতে পৌঁছেছে। সম্প্রতি, ভারতের দিকে রওনা দিয়েছে আরও তিনটি জাহাজ। তবে, তা অন্য রুট দিয়ে ভারতে আসছে বলে খবর। তবে জ্বালানি সংকট পরিস্থিতিতে এবার আশার আলো দেখছে নয়া দিল্লি। জানা গিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ভারতেই সব থেকে বেশি জাহাজ এসে পৌঁছেছে। প্রসঙ্গত, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।তবে মার্কিন-ইজ়রায়েল যৌথ হামলার পর এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অবরুদ্ধ করে দেয় ইরান। যদিও তেহরান জানিয়েছে, ভারত, রাশিয়া, চিন ও পাকিস্তানের মত ‘বন্ধু’ দেশগুলির জন্য এই পথ খোলা রয়েছে। কিন্তু, বার বার হরমুজ় প্রণালীতে জাহাজ গুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে, তার মধ্যেও হরমুজ় পারাপার হচ্ছে ভারতীয় জাহাজগুলি।শনিবারই ‘গ্রিন সানভি’ নামে একটি এলপিজি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। হরমুজ় প্রণালী পারাপার করা অষ্টম ভারতীয় জাহাজ এটি। আগামী কয়েক দিনের মধ্যে ‘গ্রিন আশা’ এবং ‘জগ বিক্রম’ ভারতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।










    akb tv news 

    04.04.2026

    • নবীনতর

      জ্বালানি সংকট পরিস্থিতিতে আশার আলো দেখছে নয়াদিল্লিll AKB TV News

    3/related/default