আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রগতি হেলথ্ অ্যান্ড লাফিং সেন্টারের প্রতিষ্ঠা দিবস পালনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    গত তেসরা এপ্রিল রাজধানীর প্রগতি হেলথ্ অ্যান্ড লাফিং সেন্টারের ২৮তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবব্রত চক্রবর্তী, তিনি মোট ৬৭টি বার রক্তদান করেন ও অবসরপ্রাপ্ত উপ-শিক্ষা অধিকর্তা এবং অল ত্রিপুরা হেলথ্ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের সভাপতি সুবোধ দত্ত সহ আরো অনেকে।



    উল্লেখ্য, ১৯৯৯ সালে গুড ফ্রাইডের দিন প্রতিষ্ঠিত হয় প্রগতি হেলথ্ অ্যান্ড লাফিং সেন্টার। শুরু থেকেই স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সেবামূলক কাজ করে আসছে। প্রতিদিন সকালে নিয়মিত ধ্যান, প্রাণায়াম, যোগব্যায়াম ও শারীরিক অনুশীলনের মাধ্যমে সদস্যদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা হয়।


    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা সমাজের বিভিন্ন স্তরে স্বাস্থ্য সচেতনতা ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

    প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয় l


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৫ই এপ্রিল ২০২৬


     

    3/related/default