নিজস্ব প্রতিনিধি,
দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের প্রাক্কালে সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। বাজেট অধিবেশন, যা গত দুসরা এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, সেটা এখন শেষ হচ্ছে না। বরং এই বাজেট অধিবেশনেরই আরেকটি অংশ হিসাবে আগামী ১৬ থেকে ১৮ই এপ্রিল তিন’দিনের বিশেষ অধিবেশন হবে বলে সূত্রের খবর। এব্যাপারে কংগ্রেস-সহ বিরোধীরা বলছে, মোদি সরকার মূলত ভোটে ফায়দা তুলতেই ওই অধিবেশন ডেকেছে।সূত্রের খবর, ওই তিন’দিনের অধিবেশনে পেশ করা হতে পারে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। লোকসভা আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে। যদিও কংগ্রেসের অভিযোগ, এই অধিবেশন ডাকার মূল উদ্দেশ্য আসলে আইন প্রণয়ন নয়। বরং বিজেপি চেষ্টা করছে পাঁচ রাজ্যের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে।
akb tv news
05.03.2026

