নিজস্ব প্রতিনিধি,
গণতন্ত্রে জোর করে সন্ত্রাস করে জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করা যায় না। এই এ ডি সি’তে দুর্নীতি হয়েছে। বিগত বাম শাসনাধিনে যেমনটা হয়েছে এই লাল মথার আমলেও গত পাঁচ বছরে দুর্নীতি হয়েছে। মাছলিতে মনু ছৈলেংটার বিজেপি;’র প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকেই এ কথা বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে বিগত বাম আমলের শাসনেরও সমালোচনা করেন। তবে এই জনসভা থেকেই ক্রমাগত সন্ত্রাস চালিয়ে যাওয়া প্রসঙ্গে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর অপারেশন সিন্দুর এর প্রসঙ্গ উত্থাপণ করে নাম না করে কার্যত সন্ত্রাস চালিয়ে যাওয়া পার্টনার যে কতটা নিষ্প্রয়োজন সে দিকের প্রতিও স্পষ্ট ইঙ্গিত প্রদান করেন ।
akb tv news
05.04.2026

