নিজস্ব প্রতিনিধি,
রবিবার এডিসি নির্বাচনের ভোট গ্রহণ l এদিন সকাল সাতটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া l ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে ১১ মহারানী তেলিয়ামুড়া আসনে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ভোট দান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন তিনি। প্রতিক্রিয়া তিনি বলেন, আমার নিজের পবিত্র ভোট আমি দিয়েছি lআমি ১০০ শতাংশ নিশ্চিত যে বিল্ডো জমা দিয়ে কেন্দ্রে পাশ করবে l প্রচুর সংখ্যক ভোটের ব্যবধানে তিনি পাশ করবেন l সারা ত্রিপুরার মধ্যে সরকার আমরাই গড়ব l কারন মানুষ বুঝে গেছে যে ত্রিপুরার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ জনজাতিদের উন্নয়নে এগিয়ে আসবে না বলে তিনি জানান l
akb tv news
12.04.2026

