নিজস্ব প্রতিনিধি,
রবিবার সকাল থেকে শুরু হয়েছে এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব l ২৮টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সকল ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন।এদিন নিজের সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সকল ভোটারদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনারা যেকোন রাজনৈতিক দলকে ভোট দিন, সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অধিকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—প্রত্যেকে যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। একটি ভোটই ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।তিনি উল্লেখ করেন, ভোটকে কেন্দ্র করে যদি কোন ভোটার হুমকি, ভয়ভীতি বা চাপের সম্মুখীন হন, তাহলে যেন তারা ভয় না পেয়ে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেন। বর্তমানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে করে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
akb tv news
12.04.2026

