আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীর্ঘদিন ধরে আমরা যে অধিকারের জন্য লড়াই করছি সেটার প্রতিফলনই হল ফলাফল।। রঞ্জিত দেববর্মা।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যের পাহাড়ে এখন তিপ্রা মথা দলের জয়জয়কার।শুক্রবার এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তিপ্রা মথা দলের প্রার্থীরা। ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রের তিপা মথা দলের মনোনীত প্রাথী জেমস দেববর্মা নির্বাচনে জয়লাভ করেছেন। অপরদিকে, ১২ রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা নির্বাচনে পরাজিত হন। নির্বাচনে দলের প্রার্থীদের জয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১২ রামচন্দ্রঘাট এলাকায় বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, এই জয়ের পেছনে দীর্ঘদিন ধরে আমরা যে অধিকারের জন্য লড়াই করছি সেটার প্রতিফলনই হল এই ফলাফল। আমাদের অধিকার আমরা চাই। আমরা সংবিধানের বাইরে কোন অধিকার চাইছি না। আমাদের মাতৃভাষা ককবরক লেখার জন্য যে রোমান স্ক্রিপ্ট চাই, সেই অধিকারের জন্য আমাদের জনগন সচেতন হয়েছে, তাদের অধিকারে মহারাজার আহ্বানে সামিল হয়েছে, যার দরুন আজ আমরা এই ফলাফল পেয়েছি বলে তিনি জানান।

     









    akb tv news 

    17.04.2026

     

    3/related/default