আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পালটা হুমকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    হুমকি, পাল্টা হুমকি। ভারত ‘ভবিষ্যতে কোনও অসদাচরণ’ করলে কলকাতায় হামলা হবে। কিছু দিন আগে এই ভাষাতে হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। বুধবার পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে পালটা হুমকি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিবেশী যদি কোনও রকম ঝামেলার চেষ্টা করে তবে তা মেনে নেওয়া হবে না। এদিন জার্মানিতে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, “ভারতের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজ পর্যন্ত ভারত নিজে থেকে বিশ্বের কোনও দেশকে আক্রমণ করেনি। যিনি শক্তিশালী তিনি কখনও আক্রমণ করেন না। কিন্তু প্রতিবেশী যদি ঝামেলার চেষ্টা করে, তাহলে ছাড়া হবে না। সব প্রতিবেশী ভালো, কেবল একটি ছাড়া।” রাজনাথ মনে করিয়ে দেন, “ভারত এখন আগের চেয়েও শক্তিশালী। নতুন করে বলার প্রয়োজন নেই যে আমাদের সেনা অপারেশেন সিঁদুরে কী করেছে।” 






    akb tv news 

    22.04.2026


    3/related/default