আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটে ১১০ আসন পাবে বিজেপি। দ্বিতীয় দফাতেও তারা জিতবে। এই বার্তা দিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ গ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে আসে ৯০ শতাংশের বেশি ভোটদানের হারের কথা। সেই সূত্র ধরে শাহর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এই মতদানের হার থেকেই স্পষ্ট, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।” তিনি কীসের ভিত্তিতে ১১০ আসন জেতা নিয়ে আত্মবিশ্বাসী হলেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এখানে প্রবল। অনেকদিন পর বাড়ির মহিলারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে। তাঁরা সকলে দুর্নীতি থেকে মুক্তি চান। ভোটদানের হার এত বেশি। এসব পর্যালোচনা করেই আমরা সংখ্যাটা বুঝতে পেরেছি বলে তিনি জানান।”  









    akb tv news 

    24.04.2026

    3/related/default