আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটের হার দেখে খুশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ২০১১-কেও ছাপিয়ে গিয়েছে ২০২৬-এর ভোট। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোটের হারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সব রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের হার দেখে খুশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, “দেশের একজন নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের ভোটের হার দেখে আমি খুব খুশি।” তাঁর পর্যবেক্ষণ, যখন মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, তখন তাঁরা গণতন্ত্রকে শক্তিশালী করেন।” অন্যদিকে, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গে ভোটের হার নিয়ে এদিন একই সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সলিসিটর জেনারেল তুষার মেহেতার বক্তব্যে।










    akb tv news 

    24.04.2026


    3/related/default