নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। শুক্রবারও রাজ্যে একাধিক কর্মসূচি সংগঠিত করেছেন তিনি। একাধিক প্রচারসভা
করেছেন। তবে তার মাঝেই এদিন সকালে গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি।
প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন। ছবিও
তোলেন তিনি। কথা বলেন নৌকার মাঝিদের সঙ্গে। প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গেও কথা হয়েছে তাঁর।
নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।শুক্রবার সকালে
শান্ত প্রিন্সেপ ঘাট। গঙ্গা ঘাটে হাতে গোনা লোকজন। কেউ বসে রয়েছেন। কেউ আবার প্রাতঃভ্রমণ
করছেন। তার মাঝেই হঠাৎ করে তৎপরতা, ব্যস্ততা। হঠাৎ দেখা গেল নৌকাবিহার করছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা। ছবি তুলছেন। তার মাঝেই জনগণকে দেখে হাত তুলে নমস্কার
জানান। সারেন জনসংযোগও। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী।ছবিতে
দেখা গেল, ক্যামেরা হাতে নিয়ে নৌকায় বসে রয়েছেন নরেন্দ্র মোদী। চোখে সানগ্লাস। চোখে-মুখে
মুগ্ধতা লেগে রয়েছে। পিছনে বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজ। গঙ্গাবক্ষে নৌকাবিহারের
মাঝেই ক্যামেরায় খচাখচ বেশ কয়েকটা ছবিও তোলেন। কলকাতার সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী
করেন। এখানেই শেষ নয়। তাঁকে জনসংযোগ করতেও দেখা যায়। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ
কিছুক্ষণ কথাও বলেন তিনি।
akb tv news
24.04.2026

