নিজস্ব প্রতিনিধিঃ
এবার থেকে মাসে দু’বার করে বেতন পাবেন সরকারি
কর্মীরা। অবাক লাগলেও, এটাই সত্যি। দেশের সকল রাজ্যের কর্মীরা প্রতি মাসের শুরুতে বেতন
পেলেও, পড়শি দেশের সরকারি কর্মীরা এবার মাসে দু’বার করে বেতন পাবেন। ভারত নয়, এই
বড় সিদ্ধান্ত নিয়েছে নেপাল। সেখানের নতুন সরকারের প্রধানমন্ত্রী বালেন শাহ এই নিয়ম
চালু করার কথা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তে সরকারি কর্মীরা খুবই খুশি।খরচের
ক্ষমতা বাড়াতে এবং অর্থনৈতিক লেনদেনের উপরে জোর দিতে নেপাল সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি কর্মীদের বেতনের কাঠামোয় পরিবর্তন আনা হবে। এবার থেকে মাসিক বেতনের বদলে ১৫
দিন বাদে দু’বার করে বেতন দেওয়া হবে। নেপালের
অর্থ মন্ত্রক ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। কম্প্রোটলার জেনারেলের অফিসেও
এই নির্দেশ পৌঁছেছে। তবে কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে, তা এখনও জানা যায়নি।
akb tv news
23.04.2026

