নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান
পরিস্থিতিতে ‘ডিজিটাল অ্যারেস্টে’ নাজেহাল গোটা দেশ। বহু সরকারি সতর্ক বার্তার পরও
সাইবার প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে সাধারন
মানুষ। এই অবস্থায় সুপ্রিম কোর্টে বিস্তারিত রিপোর্ট দাখিল করল কেন্দ্র। পাশাপাশি
ভয়ংকর এই জালিয়াতি রুখতে বায়োমেট্রিক সিম যাচাই এবং সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টে
লেনদেন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।‘ডিজিটাল অ্যারেস্টে’
ভুক্তিভোগী সংশ্লিষ্ট সংস্থা গুলির সঙ্গে কথা বলেই রিপোর্ট তৈরি করেছে কেন্দ্র।
এব্যাপারে শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়েছে, টেলি যোগাযোগ বিভাগ ,
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সহ প্রধান
কর্তৃপক্ষ গুলি যাতে সুরক্ষা মূলক প্রস্তাবনা গুলির বাস্তবায়ন করে, তা নিশ্চিত
করতে হবে। কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল
কর্তৃক দাখিল করা সুপারিশ গুলির মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সিম কার্ড
জালিয়াতি রোখার বিষয়ে।
akb tv news
28.04.2026

