বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের দিন সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রথম দফার মত দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে মহিলা ও যুবাদের ভোট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁরা যাতে বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণ মূলক করার আর্জি জানান প্রধানমন্ত্রী। এদিন রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে বুথে বুথে ভোটগ্রহণ শুরু হয়। আর তার আগেই রাজ্যের ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা।যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি।
29.04.2026

