আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সুজিত রায়ঃ আরশিকথা হাইলাইটস

    আরশি কথা

    আরশিকথা ডেস্কঃ


    ত্রিপুরা সহ নর্থ ইস্ট এর টেনিস জগতের জন্য বাড়তি পাওনা। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সচিব সুজিত রায় অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    আজ সরকারীভাবে অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের (এ আই টি এ) নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এদিকে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সচিব সুজিত রায় অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার ত্রিপুরার পাশাপাশি নর্থ ইস্ট এর টেনিস মহলে রীতিমতো সাড়া পড়েছে। ইতিমধ্যে নর্থ ইস্ট সহ দেশের বিভিন্ন রাজ্যের টেনিস এসোসিয়েশন থেকে সুজিত রায়ের এই নতুন দায়িত্বের সংবাদে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

    প্রসঙ্গত এই প্রথম ত্রিপুরা টেনিস এসোসিয়েশন থেকে কেউ অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বসলেন।

    ত্রিপুরার টেনিস মহলের আশা সুজিত রায়ের হাত ধরে ত্রিপুরা সহ নর্থ ইস্ট এর টেনিস আরো এগিয়ে যাবে।


    আরশিকথা হাইলাইটস

    ২৮শে এপ্রিল ২০২৬

     

    3/related/default