নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে
চলা যুদ্ধের প্রভাবে এলপিজি সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে মাসের প্রথম
দিনে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। পয়লা এপ্রিল বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের
দাম ১৯৫.৫০ টাকা বাড়ানো হল। তেল সংস্থাগুলি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে ফলে
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তার ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। তবে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে
গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দাম বৃদ্ধির পর দিল্লিতে বাণিজ্যিক
সিলিন্ডারের দাম দাঁড়াল ২০৭৮.৫০ টাকা। কলকাতায় এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২০৮ টাকা। সেখানে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল
২০৩১ টাকা। আর চেন্নাইয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে পড়বে ২২৪৬.৫০ টাকা। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। এরপর হরমুজ
প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ বন্ধ হয়ে যায়।
বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সমস্যা দেখা দেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের
আবহে গত ১লা মার্চ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫ টাকা বাড়ানো হয়েছিল।
তারপর পয়লা এপ্রিল ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।
akb tv news
01.04.2026

