নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে পশ্চিম ত্রিপুরা জেলায় কেমন ক্ষয় ক্ষতি হয়েছে এ বিষয়ে জানালেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরুপ দেব। তিনি এদিন জানান এই জেলায় ঝড়ে কোন মানুষ কিংবা গৃহপালিত প্রাণীর মৃত্যুর কোন খবর নেই। তবে ঘর বাড়ি ক্ষয় ক্ষতির খবর এই জেলার তিনটি মহকুমা মোহনপুর , সদর এবং জিরানিয়া থেকে সামনে এসেছে। তিনি জানান এদিন দুপুর পর্যন্ত যে খবর এতে সদর মহকুমায় আংশিক ক্ষতি হয়েছে ১৫৩ টি ঘরের, মোহনপুরে ৩৪ টি ঘরের এবং জিরানিয়াতে ১৮ টি ঘরের আংশিক ক্ষতি হয়। ঝড়ে মারাত্মক ভাবে ক্ষতি হয়েছে জিরানিয়াতে ১ টি , মোহনপুরে ২ টি এবং সদর মহকুমায় ২৭ টি ঘরের। এই কালবৈশাখী ঝড়ে সদর মহকুমায় সম্পূর্ণ ভাবে ক্ষতি হয়েছে ১২ টি ঘরের , তবে মোহনপুর এবং জিরানিয়া থেকে সম্পূর্ণ ভাবে ঘরের ক্ষয় ক্ষতির খবর আসে নি বলে জানান তিনি। তিনি আরও জানান এখনো সম্পূর্ণ খবর সামনে আসে নি। সন্ধ্যা নাগাদ আরও আসতে পারে। এখনো প্রশাসনের আধিকারিকরা ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য কাজ করে চলেছেন। মহকুমা শাসক এবং ডি সি এম’ রা প্রতিনিয়ত প্রশাসনের লোকদের সাথে সম্পর্কে রয়েছেন যারা ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ করে চলেছেন।
akb tv news
28.04.2026

