নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার বিকেলে বিজেপি প্রদেশ কার্যালয়ে
এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন সাংবাদিক
সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়িকা অন্তরা
দেব সরকার ও বিধায়িকা মিনা রানী সরকার সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী
তার ভাষণে বলেন, মহিলা সংরক্ষণ বিল ২০২৩ ভারতের গনতান্ত্রিক ইতিহাসে একটা বৈপ্লবিক
অধ্যায়। এই বিষয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল মহিলাদের যাতে
লোকসভায় ও রাজ্যসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ করা যায়। তার জন্য এই বিলটি আনা হয়েছে। আমার
মনে হয় এই মহিলা অধিকার যে ঐতিহাসিক আইনটি শুধু তাদের জন্য নয়, তাদের অধিকারের জন্যও
সুনিশ্চিত করেনি, বরং ভারতের নারীদের উন্নয়নের পথ কিন্তু প্রশস্ত করেছে। এটা অত্যন্ত
একটা গুরুত্বপূর্ন পদক্ষেপ। নারী সংরক্ষনের এই দাবি দীর্ঘ দিনের বলে তিনি জানান।
akb tv news
23.04.2026

