নিজস্ব প্রতিনিধিঃ
অবাক করার মত ঘটনা ঘটল। মাত্র ১৩ দিনে ভেঙ্গে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিলিং। এই ঘটনার পরিপ্রেক্ষিতে
সাংবাদিক দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন পঞ্চায়েতের দুই সদস্য। ঘটনা উত্তর বিলোনিয়া
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কচিকাঁচা
পড়ুয়ারা। এক মাসও হয়নি, মাত্র ১৩ দিনের
মাথায় সিলিং ভেঙ্গে একেবারে মাটিতে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উত্তর বিলোনিয়া
অঙ্গনওয়াড়ী কেন্দ্রে সংবাদ সংগ্ৰহ করতে গেলে ঘটনা আড়াল করতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের
দুই সদস্য শ্রীকান্ত সেন ও আশিষ পাঠারি। একপ্রকার দেখে নেওয়ার হুমকিও দেন তারা।
প্রসঙ্গত, বুধবার ছিল গড়িয়া পূজার ছুটি। এদিনই ঘটনাটি ঘটে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ভারত
চন্দ্র নগর ব্লকের অন্তর্গত উত্তর বিলোনিয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। মাত্র এক মাস আগে
এই কেন্দ্রের মেরামতের কাজ শুরু হয় গ্ৰাম উন্নয়ন প্রকল্প থেকে। এখন এলাকাবাসীদের
তরফ থেকে এই কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
akb tv news
23.04.2026

