নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার ছিল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী।
এই উপলক্ষে এদিন এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক
অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা
জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ও সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অথিতিরা। এদিন অনুষ্ঠানে স্কুল ছাত্র-ছাত্রিরাও
উপস্থিত ছিল।অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস
তাঁর জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ডঃ বি আর আম্বেদকরের উপর রচিত একটি বইও প্রকাশ
করা হয়।
akb tv news
28.04.2026

