বুধবার মহাসমারোহে প্রগতি হেল্থ এন্ড লাফিং সেন্টারের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি সংগঠিত করা হয়। তেসরা এপ্রিল প্রগতি হেল্থ এন্ড লাফিং সেন্টারের আঠাশতম প্রতিষ্ঠা দিবস।
বর্তমান পরিস্থিতিতে যে ভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে তাই ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে প্রতি বছরই এই উপলক্ষে বৃক্ষ রোপণ করে থাকে প্রগতি হেল্থ এন্ড লাফিং সেন্টার। এদিন আঠাশটি চারাগাছ লাগিয়ে এই কর্মসুচি সংগঠিত করা হয়।
৩১শে মার্চও বৃক্ষ রোপন করা হয়েছে। তেসরা এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২রা এপ্রিল ২০২৬


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)