আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আবহাওয়া জনিত কারণে আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    কেদারনাথ যাত্রায় বিপর্যয়। তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হয়েছে তীর্থযাত্রা। জানা গেছে, আবহাওয়া জনিত কারণে এই পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরাখণ্ড সরকার। পুণ্যার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। অন্যদিকে, চারধাম যাত্রায় বদ্রীনাথ রুটে বিরাট যানজটের মুখে পড়তে দেখা গিয়েছে যাত্রীদের। মাইলের পর মাইল সার বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শতাধিক গাড়িকে। সোশাল মিডায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, রুদ্রপ্রয়াগ জেলা-সহ রাজ্যের একাধিক অঞ্চলে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘণ্টায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই অবস্থায় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে কেদারনাথগামী তীর্থযাত্রীদের উপরে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তীর্থযাত্রীদের বলা হয়েছে বিশ্রামাগারে আশ্রয় নেওয়ার জন্য। শ্রীনগর থেকে কেদারনাথ ধামের দিকে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে।








    akb tv news 

    31.05.2026

    3/related/default