নিজস্ব প্রতিনিধি,
মন কি বাত অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রজাতির আম এবং আমচাষে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বে তিনি বলেন, আমচাষিরা শুধু কৃষিক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজারে ভারতের উপস্থিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।গ্রীষ্মকাল এলেই দেশের প্রায় প্রতিটি ঘরে আম নিয়ে আলোচনা শুরু হয় বলে মন্তব্য করেনযে প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গরম পড়লেই আরেকটি বিষয় প্রতিটি পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর তা হল আম। ভারতের এমন খুব কম পরিবারই আছে, যেখানে গ্রীষ্মকালে আম নিয়ে আলোচনা হয় না।”ভারতের প্রতিটি অঞ্চলই নিজস্ব স্বাদ, গন্ধ ও বৈশিষ্ট্যের জন্য পরিচিত বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি অঞ্চলের নিজস্ব আম রয়েছে, নিজস্ব স্বাদ ও সুবাস রয়েছে। মহারাষ্ট্র ও কোকণের হাপুস বা আলফোনসো, গুজরাটের কেসর, যা আমরাসের প্রাণ, উত্তরপ্রদেশের দশেহরি এবং আমার কাশীর ল্যাংড়া— প্রত্যেকটির আলাদা পরিচিতি রয়েছে।”ল্যাংড়া আম সম্পর্কে একটি মজার তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ল্যাংড়া আমের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, পাকলেও এর রং অনেক সময় সবুজই থেকে যায়।”এছাড়াও তিনি জারদালু আম-র সুগন্ধের প্রশংসা করেন, যা দূর থেকেই চেনা যায় বলে মন্তব্য করেন।
akb tv news
31.05.2026

