আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চাইল্ড লাইনের অভিযানে গর্ভবতী নাবালিকা উদ্ধার।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১০৯৮ চাইল্ড লাইনে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে শনিবার পানিসাগর মহকুমার নয়দ্রোন এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী নাবালিকাকে উদ্ধার করা হয়।তদন্তে জানা যায়, আজ থেকে প্রায় দুই বছর আগে ওই এলাকার এক নাবালকের সঙ্গে ওই নাবালিকার বিয়ে হয়েছিল। বর্তমানে ছেলেটির বয়স ১৯ বছর ৪ মাস এবং মেয়েটির বয়স ১৫ বছর ৬ মাস। এছাড়াও নাবালিকাটি বর্তমানে গর্ভবতী বলে জানা গেছে।ঘটনার তদন্তে নেমে চাইল্ড লাইনের আধিকারিকরা মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ সময় আলোচনার পর নাবালিকার পরিবার  তাকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেদের কাছে রাখার সম্মতি দেয়। একই সঙ্গে ছেলেটির পরিবারও প্রশাসনকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়।পরবর্তীতে চাইল্ড লাইনের আধিকারিকরা এবং ছেলেটির পরিবারের সদস্যরা ধর্মনগরের আলগাপুর এলাকায় গিয়ে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেন।এই অভিযানে নেতৃত্ব দেন পানিসাগরের ডিসিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, চাইল্ড লাইনের আধিকারিকরা এবং পানিসাগর থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পানিসাগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই ধরনের ঘটনা রোধে প্রশাসনের  আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।






    akb tv news 

    30.05.2026

    3/related/default