বাঙালি বিয়ের গুরুত্বপূর্ণ জিনিস হল দর্পণ, হ্যাঁ, দেখতে কিছুটা খুন্তির মতো হলেও ইজ্জত সম্মান খুন্তির চেয়ে বেশি।আমার মামা গেল স্নান করতে স্নান ঘরের বাইরে আমাকে দর্পণটা হাতে দিয়ে বলল ভাগ্নে তুই এটাকে নিয়ে দাঁড়া আমি স্নান করে আসছি। আবার বাঙালির ন্যাকা নিয়ম দর্পণ নাকি আবার নিচে রাখা যায় না। আবার ওটা আমার জন্য তখন তরোয়াল থেকে কম ছিল না, এই মজাই আমি তাকে তরোয়ালের মত জোরে ঘোরাচ্ছিলাম। এইযা, রুমাল আর ফুল তো আমার হাতে, দর্পণ নিচে পড়ে গেল।
মামা বেরোতেই বললাম "তোর খুন্তিটা নিচে পড়ে গেছে রে মামা"। মামা দেখে অবাক। আবার দর্পণ টাকে রুমাল দিয়ে মুড়ে বলছে "ভাগ্নে চুপ থাকিস না হলে তোর মা আর আমার মা তোর বাটনা বেটা দেবে"। কিন্তু মায়ের কাছে থেকে সত্যি লুকোনো অসম্ভব । আমার মা জানলো আর মামার মাও(দিদা) জানল। তা বাকি টা তোমরা বুঝে নাও আর বলতে হবে না।
অনুভব ঘোষ
সপ্তম শ্রেণী
শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির
আগরতলা
আরশিকথা পাঁচমিশেলি
৩রা মে ২০২৬


