নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের
যুদ্ধের জেরে সারা বিশ্বেই হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যার প্রত্যক্ষ
প্রভাবে বিমানের জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। তার জেরেই এক ধাক্কায় দৈনিক একশো উড়ান
কম করার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। টাটার মালিকানাধীন এই উড়ান সংস্থা জানিয়েছে,
প্রতিদিন প্রায় ১০০টি বিমান কমানো হবে দেশীয় ও আন্তর্জাতিক-দুই ধরনের রুটেই। এই সংস্থার
তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে তার জন্য এয়ার
ইন্ডিয়া দুঃখিত। দিন কয়েক আগেই এটিএফ-এর
মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছিল উড়ান সংস্থাগুলি। তবে এবার
তাদের তরফে পদক্ষেপের আগেই উড়ান কমানোর সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো
হয়েছে, ধাপে ধাপে উড়ান কমানো হচ্ছে। যাত্রীদের বুকিং সেই অনুযায়ী সমন্বয় করা হবে।
টিকিটের টাকাও ফেরত দেওয়া হবে। প্রয়োজনে বিমান রিশিডিউল করা হবে। সংস্থার দাবি,
যাত্রীদের যাতে কোনওভাবেই সমস্যা না হয় তা নিশ্চিত করতে গোটা ব্যবস্থাটি ‘যথাযথ
ভাবে দেখভাল করা হবে’।
akb tv news
03.05.2026

.jpg)