নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিম বাংলায় এসেছে বহু প্রতীক্ষিত জয়। গেরুয়া ঝড়ে কার্যত
খড়কুটোর মত উড়ে গিয়েছে ঘাসফুল শিবির।এখন চলছে সরকার গঠনের তোড়জোড়। এরই মধ্যে ভারতীয়
জনতা পার্টির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গ বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা
নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে ফেলল। বড় দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রী
অমিত শাহের কাঁধে।তাঁকেই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে
দল। অন্যদিকে, অমিত শাহের পাশাপাশি
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া
হয়েছে। এই দুই নেতাই মূলত পশ্চিমবঙ্গে বিজেপি’র পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়াটি
তদারকি করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী
কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপ যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা
রাখে না। এখন দেখার পদ্ম শিবিরের উপর তলার নেতারা এক্ষেত্রে কোন নামে সিলমোহর দেন।
akb tv news
05.05.2026

