নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মিশন দৃষ্টি’-কে ভারতের মহাকাশ যাত্রার
একটি প্রধান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্সে বলেছেন যে, বিশ্বের প্রথম অপ্টোসার
স্যাটেলাইটের এই সফল উৎক্ষেপণ উদ্ভাবন ও দেশ গঠনে দেশের তরুণদের আগ্রহকেই প্রতিফলিত
করে। এক্স-এ
দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের নেপথ্যের দলকে অভিনন্দন
জানিয়েছেন এবং বলেছেন যে এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতারই প্রমাণ।তিনি
বলেন, "গ্যালাক্সআই-এর 'মিশন দৃষ্টি' আমাদের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য।
বিশ্বের প্রথম অপ্টোসার স্যাটেলাইট এবং ভারতে বে-সরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের
এই সফল উৎক্ষেপণ আমাদের তরুণদের উদ্ভাবন ও দেশ গড়ার প্রতি অনুরাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।"এই
সফল অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যালাক্সিআই-এর প্রতিষ্ঠাতা এবং পুরো
দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
akb tv news
03.05.2026

