আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাউন্টিংয়ের জন্য গণনা পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল কংগ্রেস।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাত পোহালেই ভোট গননা। তাই এর আগের দিনই কাউন্টিংয়ের জন্য গণনা পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সৌগত রায় ও পার্থ ভৌমিককে। আলাদা করে দমদম ও ব্যারাকপুরের দায়িত্বে থাকবেন রাজীব কুমার। বারাসতের দায়িত্ব দেওয়া হয়েছে রথীন ঘোষকে। কলকাতা উত্তরের দায়িত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ ও স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার দায়িত্বে অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সায়নী ঘোষ ও ঋজু দত্ত। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে জুন মালিয়া ও দেব। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় পুলক রায়, অরূপ রায় ও কৈলাস মিশ্র।  আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দায়িত্বে সামিরুল ইসলাম। দক্ষিণ দিনাজপুরে জয়প্রকাশ মজুমদার ও মালদহে দোলা সেন। প্রসঙ্গত, আগে ঠিক ছিল গোটা রাজ্যে ৮৭টি গণনা কেন্দ্রে হবে কাউন্টিং। কিন্তু সম্প্রতি সেই সংখ্যা আরও কমিয়ে এনেছে নির্বাচন কমিশন। কাউন্টিং হবে ৭৭টি  গণনা কেন্দ্রে। 









    akb tv news 

    03.05.2026

    3/related/default