নিজস্ব প্রতিনিধিঃ
রাশিয়ার হয়ে যুদ্ধে
লড়তে হয়েছে ভারতীয়দের। রাশিয়ায় কাজের টোপ দেখিয়ে সেদেশের সেনা বাহিনীতে পাঠিয়ে
দেওয়া হচ্ছে ভারতীয়দের, এমন অভিযোগ এনেছিলেন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। সেই অভিযোগ
আগেই মেনে নিয়েছে কেন্দ্র। এবার সুপ্রিম কোর্টে মোদি সরকার জানাল, রাশিয়ার হয়ে
লড়তে গিয়ে প্রাণ গিয়েছে ৪৯ জন ভারতীয়র। একশোরও বেশি ভারতীয় এখনও আটকে রয়েছেন রুশ
সেনা বাহিনীতে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়,
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোট ২১৭ জন ভারতীয় নাম লিখিয়েছেন রুশ সেনা বাহিনীতে। তার
মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ৬ জন এখনও নিখোঁজ। বাকি ১৩৯ জনকে দ্রুত দেশে ফেরানোর
চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। এছাড়াও ২৩ জন ভারতীয়র কোনও খোঁজ মেলেনি। অতিরিক্ত
সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ৪৮ জনকে ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে ফেরার
বিমান টিকিট দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয়রা কেন
রাশিয়ার সেনা বাহিনীতে যোগ দিচ্ছেন? ঐশ্বর্য জানিয়েছেন, রুশ সেনায় যোগ দেওয়ার জন্য
অত্যন্ত লাভজনক প্রস্তাব দিয়েছে মস্কো। ৫ হাজার ডলার বোনাস, আড়াই হাজার ডলার মাসিক
বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতনের
প্রস্তাব ছিল।
akb tv news
24.05.2026

