নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর কথা
বলেছেন। আর ক্ষমতায় আসার পর একই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানিয়েছেন, কেন্দ্রের আইন এবার রাজ্যে বলবৎ করা হবে ও অনুপ্রবেশকারীদের
সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং
সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সব জেলা শাসকদের। যে অনুপ্রবেশকারী বাংলাদেশি
বা রোহিঙ্গারা ২০২৪-এর ৩১শে ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই
হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এরাজ্যে সংশোধনাগার থেকে যে
সব অনুপ্রবেশকারী ছাড়া পাবেন, তাঁদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া
হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে
পাঠানোর ব্যবস্থা করবে।২০২৫ সালের
২রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই এই
বিজ্ঞপ্তি জারি করে বাংলার সব জেলার প্রশাসনকে পাঠানো হয়েছে। এক্ষেত্রে কাদের ডিপোর্ট করা হবে? কয়েকদিন আগেই
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ২০২৪ -এর ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাঁরা এ রাজ্যে এসেছেন,
তাঁদের মধ্যে যাঁরা সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন, তাঁদের বৈধ
নাগরিক হিসেবে গণ্য করা হবে। যাঁরা ওই আইনের আওতায় পড়েন না অর্থাৎ বাংলাদেশে
যাঁরা সংখ্যাগুরু, তাঁদের ডিপোর্ট করা হবে।
akb tv news
24.05.2026

.webp)