নিজস্ব প্রতিনিধিঃ
এবার আরও কঠোর হল নির্বাচন কমিশন। ভোট পরবর্তী
হিংসায় উস্কানি, হামলাকারীদের রেয়াত করা নয়। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুলিশ-প্রশাসনকে এই ইস্যুতে
কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশ
কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিকদের এই ব্যাপারে নির্দেশ দেওয়া
শুরু হয়েছে। প্রসঙ্গত, এবার নির্বাচনে বাংলায় রক্ত ঝরেনি। রাজনৈতিক হিংসায় খুনের ঘটনাও
হয়নি। কিন্তু গত ৪ঠা মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যে একাধিক জায়গা থেকে হিংসার ছবি
আসছে। পুলিশ আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ।
বিজেপি ও তৃণমূলের কর্মীদের খুন হওয়ার অভিযোগ উঠেছে।ভোট পূর্ব ও পরবর্তী সন্ত্রাসের
ঘটনা এবার দেখেনি বাংলা। নির্বাচন কমিশন কড়া নজরদারিতে এবার ভোট করিয়েছে। এবারের বিধানসভা
নির্বাচনে কমিশনের ভূমিকা সফল বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল। গত সোমবার রাজ্যে বিধানসভা
নির্বাচনের ফল ঘোষণা হয়। দেখা যায় ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যে ক্ষমতা হারিয়েছে
তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভবানীপুর আসনে
শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু
হয়েছে অশান্তি, হিংসা। তবে তা বেশি দূর অবধি যায় নি।
akb tv news
06.05.2026

