নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এডিসির সদর দপ্তরে এডিসির মুখ্য কার্যনির্বাহী
সদস্য হিসেবে শপথ নিলেন তিপ্রা মথা দলের যুবনেতা তথা দু’বারের এমডিসি রুনিয়েল দেববর্মা।এদিন
রিসিভ চেয়ারম্যান হিসেবে শপথ নেন সি কে জমাতিয়া। পাশাপাশি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে
শপথ নেন বাবা রঞ্জন রিয়াং। শপথ গ্রহণের পর মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, জনজাতির জনগণ এবং
এডিসির সার্বিক উন্নয়নে পাশাপাশি জনজাতিদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন। এদিন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতি মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ এডিসির সকল নবনির্বাচিত
এমডিসি এবং দলের অন্যান্য নেতা মন্ত্রী এবং বরিষ্ঠ নেতা কর্মীরা ।
akb tv news
05.05.2026

