আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রয়াত রাহুলের বাড়িতে যুবমোর্চার প্রদেশ সভাপতি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাহুলের মৃত্যুর জন্য জহর বর্ণালীকে দায়ী করলেন ধর্মনগর যুব মোর্চার মন্ডল সভাপতির অন্তঃসত্ত্বা স্ত্রী! বুধবার তিনি এ বিষয়ে স্পষ্ট জানান দলের জন্য কত কি না করল, কিন্তু ধর্মনগরে দলের জয়ের আগে থেকেই তাকে বাড়িতে এসে হুমকি দেওয়া হয়েছিল, অপমান করা হয়েছিল আরও কত কি ?  এদিন তিনি আক্ষেপের সাথে বলেন এখন তো তিনি তার স্বামীকে আর পাবেন না। এদিন প্রয়াত যুব নেতার ধর্মনগরস্থিত বাড়িতে গেলেন যুবমোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। তিনি এদিন কথা বলেন প্রয়াতের স্ত্রী ও বাড়ির অন্য সদস্যদের সাথেও। সমবেদনা জ্ঞাপন করেন। যদিও ধর্মনগরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। মুখ্যমন্ত্রী  সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেন, রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।  তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা  করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান । পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, মৃতের স্ত্রীর আনা অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  তবে যে ভাবে এদিন প্রয়াতের স্ত্রী এই অভিযোগ এনেছেন এতে করে নতুন করে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 








    akb tv news 

    06.05.2026


    3/related/default