নিজস্ব প্রতিনিধিঃ
২৬শে মে মঙ্গলবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। বিশ্ব বরেণ্য কবির জন্মবার্ষিকী বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি। এদিন সকালে রাজধানীর নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার চক্রবর্তী, কর্পোরেটের সুখময় সাহা , হিমানী দেববর্মা ও প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ আরও অনেকে।অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন, ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির আকাশে অন্যতম ধ্রুবতারা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু একজন কবি হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন চেতনা, জাগরণ ও বিপ্লবের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ যেমন ধ্বনিত হয়েছিল তেমনি প্রেম, মানবতা ও সম্প্রীতির সুরও উচ্চারিত হয়েছিল। অন্যায়, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে তিনি যে আহ্বান রেখেছিলেন তা আজও সমান প্রাসঙ্গিক বলে তিনি জানান।
akb tv news
26.05.2026

