নিজস্ব প্রতিনিধিঃ
কলকাতা পুর নিগমের
নোটিসের জবাবে আগেই সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এবার
পাল্টা প্রশ্ন তুলে দিলেন নোটিসের জবাব। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনে
নোটিস দিয়ে এসেছিলেন পুর নিগমের কর্মীরা। এক মিনিটের মধ্যেই সেই নোটিস ছিঁড়ে
ফেলেছিলেন তৃণমূল সাংসদের বাউন্সার। সেই নোটিসেরই সোমবার জবাব দিলেন সাংসদ। সাংসদের
বাড়িতে মোট দু’বার নোটিস দেওয়া হয়েছে। বে-আইনি
নির্মাণ সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয়েছিল প্রথমে। পরে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে
থাকা শান্তিনিকেতন নামে ওই বাড়িতে ফের নোটিস দেওয়া হয় পুর নিগমের অ্যাসেসমেন্ট
বিভাগের তরফ থেকে। রবিবারই একটি নোটিসের জবাব দেন অভিষেক। সেখানে সময় চেয়ে নেন
তিনি। চিঠির জবাব দেওয়ার জন্য ১০ দিন সময় চান। এখন প্রশ্ন তিনি কি শেষ পর্যন্ত সুর
নরম করেছেন? এবার পাল্টা প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ
সম্পাদক। ‘রাজনৈতিক প্রতিহিংসা’য় ওই নোটিস দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন
তিনি। বিল্ডিং নিয়মে কোথায় বিচ্যুতি, প্রশ্ন তুলেছেন অভিষেক। নিয়ম ভেঙে এভাবে কেন
নোটিস দেওয়া হল, সেই প্রশ্নও রয়েছে চিঠিতে।
akb tv news
25.05.2026

