আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্যে ফের একবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে সারা দেশে। নতুন দামে পেট্রোলের মূল্য প্রতি লিটারে বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ৫৬ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৯ টাকা ৪৬ পয়সা।জানা গেছে, এক ধাক্কায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৩ টাকা ৪ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৫১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরেই এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। দেশজুড়েই জ্বালানির দামে এই বৃদ্ধি কার্যকর হয়েছে।এদিকে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় উপচে পড়া ভিড়। বহু জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহনে তেল ভরতে দেখা যায় সাধারণ মানুষকে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।








    akb tv news 

    15.05.2026

    3/related/default