আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শনিবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহনের পর নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক জয় নয়, বরং বাংলা রক্ষার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামের ফল। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীজিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিজেপি বাংলার অসংখ্য কর্মীর চোখের জল, ত্যাগ ও সংগ্রাম নতুন স্বীকৃতি পেল।তাঁর কথায়, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার আত্মাকে রক্ষা করার যে লড়াই চলেছিল, আজ তারই পরিণতি এই ঐতিহাসিক জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদে ডাবল ইঞ্জিন সরকার এখন বাস্তব। কেন্দ্রের শক্তি ও বাংলার হৃদস্পন্দন একসঙ্গে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।







    akb tv news 

    09.05.2026

    3/related/default