আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরু। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শনিবার এক  জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে বাংলায় শপথ বাক্য পাঠ করান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রীরা, এনডিএ শাসিত রাজ্যের সকল মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। বাংলার নতুন বিজেপি মন্ত্রিসভায় অন্যান্যরা হলেন-দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। প্রায় ৫০ বছর ধরে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করল। তবে সরকার গঠনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। উল্লেখ্য, পরাজয়ের পরও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগে অনীহা প্রকাশ করেন। অবশেষে রাজ্যপাল  আর এন রবি বিধান্সভা ভেঙ্গে দেন।








    akb tv news 

    09.05.2026

    3/related/default